Jay Prakash Majumdar | বাড়ি দখল মামলায় হাই কোর্টে জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার, মানতে হবে একগুচ্ছ শর্ত

Wednesday, July 1 2026, 4:21 pm
Jay Prakash Majumdar | বাড়ি দখল মামলায় হাই কোর্টে জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার, মানতে হবে একগুচ্ছ শর্ত
highlightKey Highlights

বাড়ি দখল মামলায় জামিন পেলেন জয়প্রকাশ মজুমদার। যদিও একাধিক শর্ত বেঁধে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়।


এক মাস আগে মহিলাকে মারধর, শ্রীলতাহানি, বাড়ি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। বুধবার সেই মামলার শুনানি হয়। মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা। যদিও একাধিক শর্ত বেঁধে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। নিয়মিত তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। এছাড়াও উত্তর চব্বিশ পরগনা ও কলকাতার বাইরে যেতে পারবেন না জয়প্রকাশ। অভিযোগ, ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে দেওয়া হত হুমকি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File