Jasprit Bumrah | চোট সারিয়ে প্রত্যাবর্তন বুমরার, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে স্বস্তি 'মেন্ ইন ব্লু'-র
Friday, July 31 2026, 3:24 pm

Key Highlightsবুমরার প্রত্যাবর্তনে ভারতের পেস আক্রমণ অনেক শক্তিশালী হল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত আছে পঞ্চম স্থানে, আর শ্রীলঙ্কা আছে ষষ্ঠ স্থানে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ২ ম্যাচের টেস্ট সিরিজে স্বস্তি ভারতীয় দলের। চোট সারিয়ে দলে ফিরছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা পিটিআইকে জানিয়েছেন, “বুমরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। সিওই-র সব ফিটনেস পরীক্ষা তিনি পাশ করেছেন। আশা করছি, দুই টেস্টেই তাঁকে পাওয়া যাবে। দলের জন্য বুমরার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।" উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ চলাকালীন চোট পেয়েছিলেন বুমরা। লর্ডসে ৩য় ওয়ান ডে খেলতে পারেননি তিনি। দলে ফিরেছেন জাদেজাও। বুমরা এবং জাদেজা ছাড়াও ভারতের পেস বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও গুরনুর ব্রার।
- Related topics -
- খেলাধুলা
- যশপ্রীত বুমরাহ
- জাসপ্রিত বুমরা
- জসপ্রীত বুমরাহ
- শ্রীলঙ্কা
- টেস্ট ম্যাচ
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল


