Jaspal Rana | প্রয়াত দেশের অন্যতম সেরা শুটার-মনু ভাকেরের কোচ জসপাল রানা!
Friday, June 12 2026, 6:15 am

Key Highlightsমাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত দেশের অন্যতম সেরা শুটার ও সফল কোচ জসপাল রানা (Jaspal Rana)।
মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত দেশের অন্যতম সেরা শুটার ও সফল কোচ জসপাল রানা (Jaspal Rana)। বৃহস্পতিবার রাতে দিল্লির একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। উল্লেখ্য, কয়েক দিন আগেই জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF World Cup থেকে ফেরার সময় বিমানে অসুস্থ হয়ে পড়েছিলেন রানা। দিল্লিতে নামার পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছিল চিকিৎসা। ১৯৯০-এর দশকেই আন্তর্জাতিক শুটিং মঞ্চে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন জসপাল রানা। এশিয়ান গেমসে সোনা-সহ একাধিক পদক জয়ের পাশাপাশি কমনওয়েলথ গেমস এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক সাফল্য তাঁকে ভারতের অন্যতম সেরা পিস্তল শুটার হিসেবে পরিচিতি দেয়। পরে প্রতিযোগিতামূলক শুটিং থেকে অবসর নেওয়ার পর রানা কোচিংয়ে যোগ দেন। তাঁর কোচিং জীবনের অন্যতম বড় সাফল্য ছিল মনু ভাকেরকে গড়ে তোলা।


