Japan Earthquake | রাতের অন্ধকারে কেঁপে উঠলো জাপান, একের পর এক আফটারশক! আহত অন্তত ১২

Sunday, November 8 2026, 4:10 am
Japan Earthquake | রাতের অন্ধকারে কেঁপে উঠলো জাপান, একের পর এক আফটারশক! আহত অন্তত ১২
highlightKey Highlights

জাপান মেটিওরলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী, জাপানের শিজুওকা প্রিফেকচারে ভূমিকম্প হয়। যার মাত্রা ৫.৭ রিখটার স্কেলে।


জাপানে ফের ভূমিকম্প। জাপান মেটিওরলজিক্যাল এজেন্সির তথ্য অনুযায়ী, কেঁপে উঠেছে জাপানের শিজুওকা প্রিফেকচার। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৫.৭। ইউএস জিওলজিক্যাল সার্ভে এর তীব্রতা ৫.৫ বলে জানিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল শিজুওকা প্রিফেকচারে ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রের খবর, স্থানীয় সময় রাত একটা চার নাগাদ আইচি প্রিফেকচারের একটি বড় এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে রয়েছে হামামাতসু শহর, প্রাচীন রাজধানী কিয়োটো ও নারা, এবং পার্শ্ববর্তী ইয়ামানাশি প্রিফেকচার। জাপানি টেলিভিশনের ফুটেজে একাধিক দোকানের ভেঙে যাওয়া জানালা এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কাঁচের টুকরো দেখা গিয়েছে। ভূমিকম্পের কারণে অন্তত ১২জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File