Japan Earthquake | ফের ভূমিকম্পে কাঁপলো পূর্ব জাপান-টোকিও! গুরুতর জখম কমপক্ষে ২৩!

Sunday, August 23 2026, 4:19 am
Japan Earthquake | ফের ভূমিকম্পে কাঁপলো পূর্ব জাপান-টোকিও! গুরুতর জখম কমপক্ষে ২৩!
highlightKey Highlights

ভূমিকম্পে রাজধানী টোকিও এবং তার আশপাশের একাধিক এলাকা কেঁপে ওঠে। তবে এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি সেখানে।


ফের ভূমিকম্প পূর্ব জাপানে। সূত্রের খবর, রবিবার ভোরে কেঁপে ওঠে ভূমিকম্পে রাজধানী টোকিও এবং তার আশপাশের একাধিক এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। জাপানের আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ ইবারাকি এলাকায় ভূগর্ভ থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে। এদিন ভোরে হঠাৎ কম্পন অনুভূত হতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইতামা ও কানাগাওয়া এলাকায় ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে পড়ে গিয়ে বা ঘরের আসবাবপত্রে ধাক্কা লেগে চোট পেয়েছেন কমপক্ষে ২৩ জন। চিবা ও ইবারাকিতেও বেশ কয়েকজন জখম হয়েছেন। এখনও অবধি সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি সেখানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File