Rahul Gandhi | যন্তর মন্তরে তিরঙ্গা উড়িয়ে বিক্ষোভ দেখানো অপরাধ নয়, রাহুল-কেজরিওয়ালের নিশানায় মোদী সরকার!

Wednesday, October 14 2026, 7:48 am
Rahul Gandhi | যন্তর মন্তরে তিরঙ্গা উড়িয়ে বিক্ষোভ দেখানো অপরাধ নয়, রাহুল-কেজরিওয়ালের নিশানায় মোদী সরকার!
highlightKey Highlights

নিষেধাজ্ঞা ভেঙে যন্তর মন্তরে প্রতিবাদ জানানোর অভিযোগে ‘ককরোচ জনতা পার্টির’ দুই শীর্ষনেতার পাঁচ দিনের জেল হেফাজতের কড়া সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।


নিষেধাজ্ঞা ভেঙে যন্তর মন্তরে প্রতিবাদ জানানোর অভিযোগে ‘ককরোচ জনতা পার্টির’ দুই শীর্ষনেতার পাঁচ দিনের জেল হেফাজতের কড়া সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের দেশে জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয় উল্লেখ করে তিনি একে ‘কাপুরুষতা’ বলে কটাক্ষ করেছেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধে জরুরি অবস্থা ঘোষণার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁদের দাবি, রাজনৈতিক স্বার্থেই বিরোধী স্বর ও সাংবিধানিক অধিকার দমনের চেষ্টা চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File