Jantar Mantar Protest | জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত যন্তর মন্তর, আটক সৌরভ-সৃজন!

Friday, October 2 2026, 8:58 am
Jantar Mantar Protest | জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত যন্তর মন্তর, আটক সৌরভ-সৃজন!
highlightKey Highlights

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর।


মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর। শুক্রবার সকালে বিক্ষোভ প্রদর্শনের সময় আপ নেতা সৌরভ ভরদ্বাজকে চ্যাংদোলা করে নিয়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আটক করা হয়েছে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য ও আপ বিধায়ক সঞ্জীব ঝাকেও। আইসা, এসএফআই, ডিওয়াইএফআই এবং আপ-সহ একাধিক সামাজিক সংগঠনের কর্মী-সমর্থকেরা এদিন সকাল থেকেই যন্তর মন্তরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে দিল্লি পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এখনও পর্যন্ত প্রায় ১৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে। বিক্ষোভ ঠেকাতে ৮-৯টি নিরাপত্তা জোন গড়ার পাশাপাশি ব্যারিকেড দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে এবং শহরের ১১টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File