Kolkata Metro | জন্মাষ্টমীতে মেট্রো পরিষেবায় কাটছাঁট! ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে কমবে ট্রেনের সংখ্যা!
Tuesday, September 1 2026, 3:56 am

Key Highlightsআগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর সরকারি ছুটির দিনে কলকাতা মেট্রো পরিষেবায় সামান্য পরিবর্তন করা হয়েছে।
আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর সরকারি ছুটির দিনে কলকাতা মেট্রো পরিষেবায় সামান্য পরিবর্তন করা হয়েছে। ওই দিন প্রথম ও শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকলেও কয়েকটি লাইনে ট্রেনের সংখ্যা কিছুটা কমানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু লাইনে ২৫২টি, গ্রিন লাইনে ২১২টি এবং ইয়েলো লাইনে ৯২টি মেট্রো চলাচল করবে। তবে পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা অন্য স্বাভাবিক দিনের মতোই থাকবে। কোনও লাইনেই রাতের শেষ মেট্রোর সময়ে কোনও বদল আনা হয়নি। ছুটির দিনে যাত্রীদের সুবিধার্থেই এই বিশেষ সূচি বজায় থাকছে।


