Jammu Kashmir | জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে নিহত লস্কর-ই-তৈবার কমান্ডার!
Wednesday, September 30 2026, 4:03 am

Key Highlightsনিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ এক শীর্ষ জঙ্গি। নিহত ওই জঙ্গি লস্কর-ই-তৈবার সদস্য বলে দাবি পুলিশের।
জম্মু-কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে নিকেশ এক শীর্ষ জঙ্গি। সেনা এবং নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, নিহত জঙ্গির নাম ফৌজি মুসা (Fauzi Musa)। সে লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) একজন শীর্ষ কমান্ডার ছিল। জম্মু-কাশ্মীরে একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর জানিয়েছে, বুদগামের ইউসমার্গ (Yousmarg)-সংলগ্ন কোরাগে সেনাবাহিনী, পুলিশ এবং সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স (CRPF) এই যৌথ অভিযানে এক জঙ্গি সদস্যকে নিকেশ করা হয়েছে।
- Related topics -
- দেশ
- জম্মু কাশ্মীর সরকার
- জম্মু-কাশ্মীর
- জঙ্গিগোষ্ঠী
- সন্ত্রাসবাদী
- জঙ্গি হামলা
- সন্ত্রাসবাদ
- সন্ত্রাসবাদী হামলা


