Jammu and Kashmir | কুলগামে কোণঠাসা লস্কর কম্যান্ডার লতিফ ভাট, যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের

Wednesday, November 18 2026, 4:30 am
Jammu and Kashmir | কুলগামে কোণঠাসা লস্কর কম্যান্ডার লতিফ ভাট, যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াই জঙ্গিদের
highlightKey Highlights

গত কয়েকদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি লতিফ ভাটকে ঘিরে ফেলেছে যৌথবাহিনী।


জম্মু-কাশ্মীরের কুলগামে কোনঠাসা CRPF-এর ক্যাম্প হামলায় প্রধান অভিযুক্ত লস্কর-ই-তৈবার কম্যান্ডার লতিফ ভাট। সূত্রের খবর, গত ১১ নভেম্বর কুলগামে সেনা ক্যাম্পে হামলার মাস্টারমাইন্ড লতিফকে খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ও ভারতীয় সেনা। অবশেষে তাঁর সন্ধান পাওয়া গিয়েছে। সূত্রের খবর, সেনার চক্রব্যূহে বন্দি লতিফের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সেখানে লতিফের উদ্দেশে এক সেনাকর্তাকে বলতে শোনা যাচ্ছে, “আত্মসমর্পণ করুন। আমরা আপনার সঙ্গে আছি।” আত্মসমর্পণের প্রস্তাব খারিজ করে পালটা লতিফের তরফে জানানো হয়, গুলির লড়াইয়ে মৃত্যু হলেই বেশি খুশি হবে সে। দুপক্ষের গুলির লড়াইয়ে ৩ জওয়ান আহত হয়েছেন। সংঘর্ষে নিহত হয়েছেন উমর নিসার দার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File