Jammu and Kashmir | ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভূস্বর্গ, খুলে দেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরের পর্যটনকেন্দ্রগুলো
Friday, February 20 2026, 3:39 am

Key Highlightsনিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল ৫০টির বেশি পর্যটন কেন্দ্র। গত কয়েক মাসে খুলে দেওয়া হয়েছে ২৫টি কেন্দ্র।
গত বছরের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে হামলা (Pahalgam terror attack) চালায় জঙ্গিরা। গুলিতে মৃত্যু হয় ২৬ জনের। হামলার পরেই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল ৫০টির বেশি পর্যটন কেন্দ্র। গত কয়েক মাসে খুলে দেওয়া হয়েছে ২৫টি কেন্দ্র। তবে দুধপাথরি (Doodhpathri), ইউসমার্গ (Yousmarg) সহ বিভিন্ন এলাকা এখনও বন্ধ পর্যটন। বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন চলতি বছরের মে মাসের মধ্যেই খুলে দেওয়া হবে বাকি কেন্দ্রগুলি। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- কাশ্মীর পুলিশ
- পর্যটন কেন্দ্র
- পর্যটক
- পহেলগাঁও জঙ্গি হামলা


