Jammu and Kashmir | ৩৭ বছরে প্রথমবার কাশ্মীরে নেই কোনও সক্রিয় স্থানীয় জঙ্গি! কী জানালো নিরাপত্তা সংস্থা?

Thursday, November 26 2026, 5:00 am
Jammu and Kashmir | ৩৭ বছরে প্রথমবার কাশ্মীরে নেই কোনও সক্রিয় স্থানীয় জঙ্গি! কী জানালো নিরাপত্তা সংস্থা?
highlightKey Highlights

কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা সংস্থাগুলি দাবি করছে যে, ৩৭ বছরের মধ্যে প্রথমবার কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই।


উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য। কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা সংস্থাগুলি দাবি করছে যে, ৩৭ বছরের মধ্যে প্রথমবার কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে ১৯৬ জন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। ২০২১ সালে সেই সংখ্যা ছিল ১৪৬। ২০২২ সালে ১২১ এবং ২০২৩ সালে ১৯। ২০২৪ সালে সংখ্যাটি নেমে আসে ৪-এ। ২০২৫ সালে সংখ্যাটা দাঁড়ায় একজনে। চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যা শূন্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর। যদিও স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা কমে যাওয়ায় নিরাপত্তা আধিকারিকরা অনুপ্রবেশের আশঙ্কা করছেন। ইতিমধ্যেই সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, পীর পাঞ্জালের উত্তরে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় থাকতে পারে। তাদের খুঁজে বের করতে তৎপরতা বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File