Jammu and Kashmir | জম্মু ও কাশ্মীরের থানায় ভাঙচুর-পুলিশকর্মীদের হেনস্থা! ৪০ সেনাকর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর
Thursday, June 25 2026, 3:36 pm

Key Highlightsজম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে থানায় ঢুকে ভাঙচুর ও পুলিশকর্মীদের হেনস্তার অভিযোগ ৪০ জন সেনা জওয়ানের বিরুদ্ধে।
জম্মু কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে থানায় ঢুকে ভাঙচুর ও পুলিশকর্মীদের হেনস্তার অভিযোগ। বৃহস্পতিবার কিশতওয়ারে দায়ের করা পুলিশের অভিযোগপত্রে লেখা হয়েছে, কর্নেল এন অরুণ গান্ধী, ১৭ রাষ্ট্রীয় রাইফেলের কমান্ডিং অফিসার, মেজর বিকাশ শর্মা, নায়েব সুবেদার শংকর গুরকার-সহ ৩০-৪০ জন অজ্ঞাত পরিচয় সেনা জওয়ান কিশতওয়ারের আথোলি থানায় ভাঙচুর চালিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকর্মীদের খুনের চেষ্টা এবং সরকারি সম্পত্তি ধ্বংস করার মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে সেনার মুখপাত্র বলেন, “কিশতওয়ারের আথোলিতে স্থানীয় পুলিশে একটি এফআইআর দায়ের করেছে। আইনি প্রক্রিয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে ভারতীয় সেনা পূর্ণ সহযোগিতা করবে।”
- Related topics -
- দেশ
- জম্মু কাশ্মীর সরকার
- কাশ্মীর পুলিশ
- জম্মু-কাশ্মীর
- কাশ্মীর
- ভারতীয় সেনা
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- পুলিশ


