Jammu and Kashmir | সন্ত্রাসবাদী কার্যকলাপে সরাসরি ইন্ধন! জম্মু-কাশ্মীরে বাজেয়াপ্ত হল ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Sunday, February 15 2026, 3:00 pm

Key Highlightsকেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বক্তব্য, এই বেনামি অ্যাকাউন্টগুলি আন্তর্জাতিক প্রতারণা চক্রেরও অন্যতম ‘অস্ত্র’।
গত তিন বছরে ভূস্বর্গে নজরদারি চালিয়ে ৮০০০ বেনামি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। বেনামি অ্যাকাউন্টগুলিকে বলা হয় ‘মিউল অ্যাকাউন্ট’। সাধারণত কোনও ব্যক্তিকে কিছু কমিশনের প্রলোভন দিয়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টকে অপরাধের কাজে ব্যবহার করে জালিয়াতরা। অভিযোগ, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য এবং তাদের সহযোগীদের এই অ্যাকাউন্টগুলি থেকে টাকা পাঠিয়ে মদত দেওয়া হত। সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে জম্মু কাশ্মীরে ৮০০০ বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হল।
- Related topics -
- দেশ
- জম্মু-কাশ্মীর
- জম্মু কাশ্মীর সরকার
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- ব্যাঙ্ক
- সন্ত্রাসবাদী হামলা
- সন্ত্রাসবাদী
- ব্যাঙ্ক জালিয়াতি


