Jalpaiguri Bus Accident | ময়নাগুড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৬, আহত অন্তত ৩০ যাত্রী
Sunday, June 21 2026, 3:34 pm

Key Highlightsসরকারি বাসের সঙ্গে ট্রেলারের ধাক্কা। ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর ঘটানাটি ঘটে। ঘটনায় আহত অন্তত ৩০।
ভয়াবহ দুর্ঘটনা ময়নাগুড়িতে। এদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা সরকারি বাসের। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় আহত এক শিশু সহ অন্তত ৩০। ঘটনাটি ঘটেছে, ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকার জাতীয় সড়কের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কে দাঁড়িয়েছিল ট্রেলার। যাত্রীবাহী সরকারি বাসটি শিলিগুড়ির দিক থেকে আসছিল। ট্রেলারটিকে পাশ কাটিয়ে আগে বেরিয়ে যাওয়ার সময় বাসের পাশের দিকের অংশে ধাক্কা লাগে ট্রেলারে। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহত যাত্রীদের ১ লক্ষ টাকা ও অন্যান্য আহত যাত্রীদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- জলপাইগুড়ি
- বাস যাত্রী
- সরকারি বাস
- ট্রলি বাস
- বাস দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা


