Jalpaiguri Accident | চ্যাংমারি চা বাগানে উল্টে গেলো লরি, মৃত ৩! আহত অন্তত ১২

Monday, November 23 2026, 3:14 pm
Jalpaiguri Accident | চ্যাংমারি চা বাগানে উল্টে গেলো লরি, মৃত ৩! আহত অন্তত ১২
highlightKey Highlights

চা বাগানের শ্রমিক ও স্কুলপড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল ডুয়ার্সের নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে।


ডুয়ার্সের নাগরাকাটায় ভয়াবহ দুর্ঘটনা। লরি উল্টে মৃত ৩। আহত হয়েছেন অন্তত ১২ জন। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার চ্যাংমারি চা বাগানে। সূত্রের খবর, এদিন একটি ক্যান্টার গাড়িতে স্কুলপড়ুয়াদের নিয়ে আপার চ্যাংমারির নেপার লাইন থেকে গাড্ডি লাইনের দিকে যাওয়া হচ্ছিল। মাঝপথে আচমকাই গাড়িটির ব্রেক ফেল করে। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন স্থানীয় বাসিন্দার উপর দিয়ে গাড়িটি চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আহত স্কুলপড়ুয়াদের উদ্ধার করে প্রথমে সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে গাড়িটির ব্রেক ফেল করল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File