Jahangir Khan | 'মানবাধিকার লঙ্ঘন'- জাহাঙ্গিরকে কোমরে দড়ি দিয়ে ঘোরানোয় অসন্তুষ্ট হাই কোর্ট!
Friday, June 26 2026, 3:29 pm

Key Highlightsমামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাহাঙ্গিরের সঙ্গে এমন কোনও আচরণ যেন না করা হয়, যাতে তাঁর মানবাধিকার লঙ্ঘন হয়।
রাজ্যে পালাবদলের পরই বাংলা-নেপাল সীমান্ত থেকে ফলতার পুষ্পা জাহাঙ্গির খানকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। গ্রেপ্তারির পর ফলতার সহরারহাট থেকে জাহাঙ্গির খানকে বারমুডা ও গেঞ্জি পরিয়ে এলাকায় ঘোরায় পুলিশ। কান ধরে ক্ষমা চাইতেও দেখা যায় তাকে। পুলিশের এই আচরণের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গিরের স্ত্রী সারিকা বিবি। পুলিশের এই পদক্ষেপেই উষ্মাপ্রকাশ হাই কোর্টের। এদিন মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানালেন, জাহাঙ্গিরের সঙ্গে এমন কোনও আচরণ যেন না করা হয়, যাতে তাঁর মানবাধিকার লঙ্ঘন হয়। ৭ দিনের মধ্যে মামলাকারীর বিরুদ্ধে অভিযোগের বিবরণ চেয়েছেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী ১ জুলাই।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট


