Puri Jagannath Temple | ১৮ বার লুঠের মুখে পড়ে জগন্নাথ ধাম, কীভাবে রক্ষা পেলেন দারুব্রহ্ম? জানুন বিস্তারিত!

Key Highlightsইতিহাস বলে, ৯ শতকে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ থেকে শুরু করে ১৭৩৩ সালে তকি খাঁ-মোট ১৮ বার আক্রান্ত হয়েছে এই মন্দির।
বারবার রক্তাক্ত হয়েছে পুরীর জগন্নাথ মন্দির। ইতিহাস বলে, ৯ শতকে রাষ্ট্রকূট রাজা তৃতীয় গোবিন্দ থেকে শুরু করে ১৭৩৩ সালে তকি খাঁ-মোট ১৮ বার আক্রান্ত হয়েছে এই মন্দির। কিন্তু কী এক অলৌকিক মহিমায় প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে তাণ্ডবকারীদের! প্রতিটি আক্রমণের উদ্দেশ্য ছিল রত্নভাণ্ডার লুঠ এবং বিগ্রহ বিনাশ। কিন্তু আশ্চর্যের বিষয়, বারবার মন্দির চত্বর রক্তে ভেসে গেলেও মূল বিগ্রহের গায়ে একটি আঁচড়ও লাগাতে পারেনি চরম ধর্মান্ধ শত্রুসেনাও। শত্রুর পা রাখার আগেই গভীর রাতে মন্দির খালি হয়ে যেত। চিল্কা হ্রদের নির্জন দ্বীপ, খুরদার গহিন জঙ্গল কিংবা কোনও অন্ধকার গুহায় গোপনে সরিয়ে নেওয়া হত বিগ্রহ। মহাপ্রভুকে শত্রুর হাত থেকে রক্ষা করতে সেবায়েতরা টানা ১৪৬ বছর বিগ্রহকে এভাবে অজ্ঞাতবাসে রেখেছিলেন। আক্রমণের ইতিহাস মুছে গিয়েছে, কিন্তু আজ শত শত বছর পরেও নীলচক্রে উড়ছে পতিতপাবন বানা। ১৮ বার আছড়ে পড়া ঝড়ের তাণ্ডব সামলেও জগন্নাথ আজ একই আসনে আসীন।
- Related topics -
- অন্যান্য
- ইতিহাস
- জগন্নাথ মন্দির
- পুরী


