Jagaddhatri Puja | জগদ্ধাত্রী পুজোয় রিভার ক্রুজ়-ফেরি সার্ভিস! বিশেষ অ্যাপের সাহায্যে ঘুরতে পারবেন চন্দননগর!

Thursday, October 29 2026, 2:35 pm
Jagaddhatri Puja | জগদ্ধাত্রী পুজোয় রিভার ক্রুজ়-ফেরি সার্ভিস! বিশেষ অ্যাপের সাহায্যে ঘুরতে পারবেন চন্দননগর!
highlightKey Highlights

স্বাস্থ্য পরিষেবা ও বিশেষ অ্যাপ ছাড়াও এ বার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঘিরে একাধিক নতুন পরিকল্পনা রয়েছে প্রশাসনের।


রাজ্য পালাবদলের পর এবার নতুন সরকারের আমলে বাংলায় প্রথম জগদ্ধাত্রী পুজো। স্বাস্থ্য পরিষেবা ও বিশেষ অ্যাপ ছাড়াও এ বার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ঘিরে একাধিক নতুন পরিকল্পনা রয়েছে প্রশাসনের। বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, এ বারের জগদ্ধাত্রী পুজোয় পর্যটনকে বিশেষ ভাবে তুলে ধরার জন্যে বাইরে থেকে আসা পর্যটকদের জন্য থাকছে রিভার ক্রুজ়ের ব্যবস্থা। প্যাকেজের মাধ্যমে পর্যটকেরা গঙ্গাবক্ষে বাবুঘাট থেকে চন্দননগর ঘাটে এসে প্রতিমা দর্শন করে ফিরে যেতে পারবেন। পাশাপাশি চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত ফেরি পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে। বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, ‘পুজোর ভিড়ে অনেক প্রবীণ নাগরিকের পক্ষে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন কঠিন হয়। তাঁদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট একটি জায়গা থেকে প্রবীণদের নিয়ে গিয়ে প্রতিমা ও মণ্ডপ দর্শন করানোর পরে আবার তাঁদের সেই নির্দিষ্ট স্থানেই ফিরিয়ে দেওয়া হবে। এর ফলে বয়স্ক মানুষদের পুজো দেখার ইচ্ছা পূরণ করা সহজ হবে।’ মণ্ডপের আশেপাশে থাকছে অ্যাম্বুল্যান্স চলাচল ও চিকিৎসা ব্যবস্থা। পুজো উপলক্ষ্যে তৈরী বিশেষ অ্যাপে বিভিন্ন পুজো মণ্ডপের তথ্য, যাতায়াতের সুবিধা-অসুবিধা এবং প্রয়োজনীয় পরিষেবা সম্পর্কে জানা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File