Jadavpur University | রাতভর ছাত্র সংঘর্ষ! অশান্ত যাদবপুর, পড়ুয়াদের আটকে রেখে আগুন লাগানোর অভিযোগ

Thursday, August 20 2026, 4:34 am
Jadavpur University | রাতভর ছাত্র সংঘর্ষ! অশান্ত যাদবপুর, পড়ুয়াদের আটকে রেখে আগুন লাগানোর অভিযোগ
highlightKey Highlights

বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ুয়াদের আটকে রেখে আগুন জ্বালিয়ে তাণ্ডব করা হয় বলেও অভিযোগ।


দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে বুধবার রাতে ফের উত্তেজনা ছড়াল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন সূত্রে খবর, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব তৈরি হয়। ক্যাম্পাসে পড়ুয়াদের আটকে রেখে আগুন জ্বালিয়ে তাণ্ডব করা হয় বলেও অভিযোগ। অভিযোগের তীর এবিভিপির বিরুদ্ধে। পাল্টা SFI এবং বামপন্থী ছাত্র সংগঠনের দিকে আঙুল তুলেছে ABVP। দু'পক্ষের সংঘর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল রায় সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File