Jadavpur University | ছাত্র সংঘাতে ভেঙে পড়েছিল নন্দলালের ফলক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ফের বসল যথাস্থানে!

Friday, August 21 2026, 4:43 pm
Jadavpur University | ছাত্র সংঘাতে ভেঙে পড়েছিল নন্দলালের ফলক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ফের বসল যথাস্থানে!
highlightKey Highlights

ছাত্র সংঘাতে নন্দলাল বসুর তৈরি করা এমব্লেম ভেঙে পড়ে। শুক্রবার তা মেরামত করে ফের ৪ নম্বর গেটে বসানো হল।


বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা, আগুন লাগানোর ঘটনা এবং নন্দলাল বসুর ফলক ভেঙে পড়া নিয়ে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় চত্বর। শুক্রবার ফের এমব্লেম মেরামত করে ফের ৪ নম্বর গেটে বসানো হল। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন তিনি বলেন, “এটি আমাদের কাছে গর্বের জিনিস। সেটা আবার যথাস্থানে পুনঃস্থাপন করতে পেরেছি। যেটা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশে অভিযোগ জানিয়েছি।” তাঁর দাবি, “বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। শিক্ষকতা করছি। এটা আমাদের গর্বের প্রতীক। যা ঘটেছে তা নিন্দনীয়। পুলিশে অভিযোগ দায়ের করেছি। যা যা চাইছে তা সবটাই দেওয়া হবে। পুলিশ তদন্ত করেছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File