Jadavpur University clash | যাদবপুরের অশান্তির ঘটনায় শুক্রেই ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের!
Friday, August 21 2026, 3:24 pm

Key Highlightsশুক্রবারই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই মতোই এদিন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবারের অশান্তির ঘটনায় শুক্রবার দুপুরে ইমেল করে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবারই উপাচার্য জানিয়েছিলেন, ছাত্র সংঘর্ষের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। এদিন প্রতিশ্রুতিমতো তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিন সদস্যের মধ্যে রয়েছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একজন আধিকারিক। ১৯ অগস্ট ও ২০ অগস্ট- এই দুই দিন ছাত্র সংঘর্ষের ঘটনার তদন্ত করবে এই কমিটি।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি
- বিক্ষোভ
- পুলিশ


