Jadavpur University Chaos | যাদবপুরে অশান্তির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের উপাচার্যের!

Friday, August 21 2026, 3:30 pm
Jadavpur University Chaos | যাদবপুরে অশান্তির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের উপাচার্যের!
highlightKey Highlights

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে অশান্তির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করলেন সেখানকার কর্তৃপক্ষ।


বুধবার জেনারেল বডিং মিটিং থেকে ঝামেলার সূত্রপাত। এবিভিপি, FETSU এবং এসএফআই এর মধ্যে চরম সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার এবিভিপি ও এসএফআই দুই পক্ষই প্রতিবাদ মিছিল বের করে। এই অশান্তির ঘটনায় শুক্রবার দুপুরে ইমেল করে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত বুধবার, অর্থাৎ ২০ অগস্ট রাত সাড়ে ১২টা নাগাদ কিছু অজ্ঞাতপরিচয় বহিরাগত বিশ্ববিদ্যালয়ে ঢুকে হিংসা ছড়িয়েছেন। ক্যাম্পাসের ভিতরে জলন্ত জিনিসও ছুড়ে মারা হয়। এতে যাঁরা ভিতরে ছিলেন, তাঁদের আঘাত পাওয়া, এমনকী প্রাণ সংশয়েরও সম্ভাবনা ছিল। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File