Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ১৯-২০ অগাস্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের পথে কর্তৃপক্ষ!
Monday, August 24 2026, 1:42 pm

Key Highlights১৯ ও ২০ অগাস্টের অশান্তির ঘটনায় এবার বিচারবিভাগীয় তদন্ত করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৯ ও ২০ অগাস্টের অশান্তির ঘটনায় এবার বিচারবিভাগীয় তদন্ত করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্ত বিচারপতির পর্যবেক্ষণে এই তদন্তের জন্য ইতিমধ্যেই একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে যোগযোগ করা হয়েছে।প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার তদন্ত কমিটিতে না থাকার সিদ্ধান্ত জানানোর পর তাঁর নেতৃত্বাধীন পূর্বের কমিটিটি ভেঙে দেওয়া হচ্ছে। পাশাপাশি, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘও অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছিল। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের নির্দেশে ক্যাম্পাস থেকেই বিচারপতিদের সঙ্গে যোগাযোগ শুরু হয়।
- Related topics -
- শহর কলকাতা
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি


