Jadavpur University | মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পর মুছল যাদবপুর ক্যাম্পাসের 'দেশবিরোধী' দেওয়াল লিখন!

Sunday, August 30 2026, 5:51 am
Jadavpur University | মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পর মুছল যাদবপুর ক্যাম্পাসের 'দেশবিরোধী' দেওয়াল লিখন!
highlightKey Highlights

শনিবার রাতে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে থাকা বিতর্কিত দেওয়াল লিখন, গ্রাফিটি মুছে ফেলা হল।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। শনিবার রাতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সাদা রং করে ওই লেখা মুছে দেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি দাবি করেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কাজ করেছে। উল্লেখ্য, সোমবার সাংবাদিক বৈঠকের পরেই এক্স হ্যান্ডল থেকে বিশ্ববিদ্যালয়ে থাকা সেই সব ‘আপত্তিকর’ ও ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন ও গ্রাফিতির ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, “যাদবপুরে কিষেনজি রেড স্যালুট চলবে না। সব ডকুমেন্ট আছে। ব্যবস্থা নেওয়া হবে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File