Jadavpur University | যাদবপুর কাণ্ডে ক্যাম্পাসে পুলিশ, তলব সিসিটিভি ফুটেজ!

Tuesday, August 25 2026, 1:18 pm
Jadavpur University | যাদবপুর কাণ্ডে ক্যাম্পাসে পুলিশ, তলব সিসিটিভি ফুটেজ!
highlightKey Highlights

ঘটনার তদন্তে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যান এসিপি মনোজ কুমার ঝা।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ এবং ক্যাম্পাসে আপত্তিকর কার্যকলাপের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যান এসিপি মনোজ কুমার ঝা। উপাচার্যের অনুপস্থিতিতে তিনি রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন এবং নির্দিষ্ট সিসিটিভি ফুটেজ তলব করেন। রেজিস্ট্রার জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে পুলিশকে ফুটেজ হস্তান্তরের কাজ শুরু হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হস্টেল ও দেওয়াললিখনে থাকা দেশবিরোধী স্লোগানের তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে ক্যাম্পাসে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File