Italy | স্কুলে বোরখা ও নিকাব নিষিদ্ধ হল ইটালিতে! বিদেশি পড়ুয়াদের উর্ধ্বসীমাও বেঁধে দেওয়া হল
Saturday, November 28 2026, 5:12 pm

Key Highlightsশরণার্থী বিতর্ক রুখতে গিয়ে পার্লামেন্টে পাশ হওয়া বিল অনুযায়ী ৩০ শতাংশের বেশি বিদেশি পড়ুয়া ভর্তি হতে পারবে না স্কুলে।
গত বছরের অক্টোবরে ইটালির সংসদে পাশ করা হয়েছে নতুন বিল। বিলে বলা হয়েছে, স্কুল, বিশ্ববিদ্যালয়, দোকান-পাঠ, অফিস-সহ অন্যান্য সার্বজনিক জায়গায় পুরোপুরি শরীর ঢাকা পোশাক পরা যাবে না। সেদেশে স্কুলে বোরখা ও নিকাব পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনও ছাত্রী যদি বোরখা ও নিকাব পরে স্কুলে আসে, তাহলে সর্বোচ্চ ১ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকারও বেশি) জরিমানা দিতে হতে পারে। এছাড়াও পার্লামেন্টে পাশ হওয়া বিল অনুযায়ী ৩০ শতাংশের বেশি বিদেশি পড়ুয়া ভর্তি হতে পারবে না স্কুলে। মেলোনি সরকার জানিয়েছে, বিলের উদ্দেশ্য দেশে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ ও ধর্মের দ্বারা ঘৃণা ছড়ানো বন্ধ করা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইতালি
- বোরখা


