Sector V | ভর সন্ধেবেলা সল্টলেক সেক্টর ফাইভের RDB-র সামনে থেকে কিডন্যাপ IT কর্মী!

Key Highlightsভর সন্ধেবেলা সল্টলেক সেক্টর ফাইভের অফিস পাড়া থেকে কিডন্যাপ হলেন এক যুবক!
ভর সন্ধেবেলা সল্টলেক সেক্টর ফাইভের অফিস পাড়া থেকে কিডন্যাপ হলেন এক যুবক! জানা গিয়েছে, যুবকের অঙ্কন সাহা। এ দিন বিকেল প্রায় ৫টা নাগাদ আরডিবি (RDB)-র সামনে থেকে অঙ্কনকে তুলে নিয়ে যায় একটি গাড়ি। রীতিমতো হইচই শুরু হয়ে যায়। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আধিকারিকরা। সেখান থেকেই একটি সাদা স্করপিও গাড়ির নম্বর সহ সন্ধান মেলে। তারপর সেই গাড়ির নম্বর দিয়ে মালিকের খোঁজ চালান পুলিশ আধিকারিকরা। মালিককে ফোন করে ড্রাইভারের ফোন নম্বর মেলে। এরপরে ফোন ট্র্যাক করেন আধিকারিকরা। তখনই দেখা যায় বড়জাগুলিয়া ন্যাশনাল হাইওয়ে ১২ লোকেশনে রয়েছে কিডন্যাপারের ওই গাড়িটি। এরপর হরিণঘাটা থানার সহযোগিতায় গাড়িটিকে আটক করা হয়। গাড়ির মধ্যে থেকে তথ্যপ্রযুক্তি কর্মী অঙ্কন সাহা উদ্ধার হয়। পাশাপাশি আরও পাঁচজনকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, ৭৮ লক্ষ টাকার জন্য অঙ্কনকে কিডন্য়াপ করেছিল অভিযুক্তরা।
- Related topics -
- শহর কলকাতা
- সল্টলেক
- অপহরণ


