IT Raid | শুক্রের কলকাতায় আয়কর দপ্তরের হানা, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি চলছে খানাতল্লাশি!

Friday, April 17 2026, 11:04 am
IT Raid | শুক্রের কলকাতায় আয়কর দপ্তরের হানা, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি চলছে খানাতল্লাশি!
highlightKey Highlights

ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর মনোনয়নে যাঁরা প্রস্তাবক ছিলেন, তাঁদেরই একজনের বাড়িতে হানা দিয়েছে দিল্লির আয়কর দপ্তরের আধিকারিকরা।


বঙ্গভোটের আগেই শুক্রবার গোটা শহরে তল্লাশি চালাচ্ছে আয়কর দপ্তর। সূত্রের খবর, ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দোপাধ্যায়ের মনোনয়নে যাঁরা প্রস্তাবক ছিলেন, তাঁদেরই মধ্যে মিরাজ শাহ নামে এক ব্যক্তির এলগিন রোডের বাড়িতে চলছে তল্লাশি। জানা গিয়েছে, ভবানীপুর এডুকেশন সোসাইটি নামে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার অধ্যক্ষ, মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে ৬ জনের মধ্যে অন্যতম প্রস্তাবকও তিনি। শুক্রবার দুপুর নাগাদ তাঁর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File