ISRO | ব্যর্থতা কাটিয়ে মহাকাশে ইসরোর ‘নটি বয়’! অন্তরীক্ষ থেকে পৃথিবীতে নজর রাখবে ভারত

Friday, September 4 2026, 4:17 am
ISRO | ব্যর্থতা কাটিয়ে মহাকাশে ইসরোর ‘নটি বয়’! অন্তরীক্ষ থেকে পৃথিবীতে নজর রাখবে ভারত
highlightKey Highlights

শুক্রবার ভোররাতে গোটা দেশ যখন ঘুমে ডুবে, তখনই GSLV-F17/EOS-05-এর সফল উৎক্ষেপণ করল ইসরো।


বছরের শুরুতে একের পর এক মহাকাশ অভিযান বিপর্যয়, সেই ধাক্কা কাটিয়ে কামব্যাক ইসরোর। শুক্রবার ভোররাতে GSLV-F17/EOS-05-এর সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি। ভোররাত ২.৫৫তে রকেটটি উৎক্ষেপিত হয়। উৎক্ষেপণের ১৯ মিনিটের মধ্যেই সফলভাবে কক্ষপথে পৌঁছে যায় EOS-05। জিওসিনক্রোনাস অরবিট বা কৌণিক অবস্থান থেকে পৃথিবী প্রদক্ষিণ করবে ওই উপগ্রহ। নানা কোণ থেকে পৃথিবীর ছবি তুলবে ওই স্যাটেলাইট। ওই ছবিগুলি প্রাকৃতিক বিপর্যয়, প্রতিরক্ষা এবং কৃষি সম্পর্কিত তথ্য সংগ্রহে সহায়তা করবে। উল্লেখ্য, বছরের শুরুতে পিএসএলভি-সি৬২ রকেটের মাধ্যমে ১৬টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছিল। কিন্তু মহাকাশে চিরতরে হারিয়ে গিয়েছে ১৬টি উপগ্রহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File