Monsoon | তৈরী হয়েছে বিশাল মেঘপুঞ্জ! আবহাওয়া নিয়ে বড় আপডেট দিলো ISRO উপগ্রহ চিত্র!

Key Highlightsজুলাই মাসের শুরুতেই দেশে বর্ষা সক্রিয় রূপ ধারণ করেছে। যার জেরে একাধিক রাজ্যে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি।
জুলাই মাসের শুরুতেই দেশে বর্ষা সক্রিয় রূপ ধারণ করেছে। যার জেরে একাধিক রাজ্যে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ISRO উপগ্রহ চিত্র থেকে পাওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, ভারতের পশ্চিম, মধ্য এবং পূর্ব ভাগে বিশাল মেঘপুঞ্জ তৈরি হয়েছে। যার জেরে মহারাষ্ট্র, ওডিশা এবং পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বৃষ্টি চলছে। টানা বৃষ্টির জেরে মুম্বইয়ের পরিস্থিতি সবচেয়ে খারাপ। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। সঙ্গে ক্ষতিগ্রস্ত লোকাল ট্রেন এবং বিমান পরিষেবাও। নিম্নচাপের জেরে ওডিশার জনজীবনও কার্যত বিপর্যস্ত। ওডিশার সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মরশুমে ওডিশায় স্বাভাবিকের চেয়ে ১৮২ শতাংশ বেশি রেকর্ড বৃষ্টি হয়েছে। জম্মু-কাশ্মীরের কিশতওয়ার ও ডোডায় সোমবার হড়পা বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিশতওয়ারে চনাব নদীর উপর নির্মীয়মাণ ৫৪০ মেগাওয়াটের ‘কুয়ার’ জলবিদ্যুৎ প্রকল্পে ধস নেমেছে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে। যার জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাড়ছে বৃষ্টির দাপট।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- দেশ
- বর্ষাকাল
- ইসরো


