ISRO | বোমা মেরে ISRO উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেইল পেয়েই তদন্তে বম্ব স্কোয়াড

Thursday, July 2 2026, 2:23 pm
ISRO | বোমা মেরে ISRO উড়িয়ে দেওয়ার হুমকি, ইমেইল পেয়েই তদন্তে বম্ব স্কোয়াড
highlightKey Highlights

ইসরোর সদর দপ্তরে খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও কোথাও থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সেই সঙ্গেই খতিয়ে দেখা হচ্ছে মেলের প্রেরকের হালহকিকত।


এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় বোমা হুমকি। সূত্রের খবর, এদিন দুপুরে ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণনকে হুমকি ইমেইল পাঠানো হয়েছে। খবর পেয়েই দ্রুত খালি করা হয়েছে বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর সদর দপ্তর। ঘটনাটহলে পৌঁছেছে বম্ব স্কোয়াডও। গোটা দপ্তরে খুঁটিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও কোথাও থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ইতিমধ্যেই মেলের প্রেরকের হালহকিকত খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ওই ইমেলকে ‘ভুয়ো’ বলেই চিহ্নিত করেছেন তদন্তকারীরা। জোরকদমে চলছে তদন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File