Benjamin Netanyahu | রাষ্ট্রসংঘে অপমানিত ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ‘ফাঁকা ঘরে’ দিলেন ভাষণ!
Friday, September 25 2026, 9:49 am

Key Highlightsরাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে উঠে নজিরবিহীন অপমানের মুখে পড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দিতে উঠে নজিরবিহীন অপমানের মুখে পড়লেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বক্তৃতা শুরু করতেই একের পর এক দেশের প্রতিনিধি ও আধিকারিকরা সভাঘর ছেড়ে বেরিয়ে যান। প্রায় ফাঁকা ঘরে দাঁড়িয়েই তিনি ইজরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রচার ও ইহুদিবিদ্বেষের অভিযোগ তোলেন এবং ওয়াকআউটকারীদের ‘নৈতিক কাপুরুষ’ বলে কটাক্ষ করেন। তাতেও উপস্থিত দর্শকদের একাংশ তাঁর বিরুদ্ধে দুয়োধ্বনি দিতে থাকেন, যা নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। আসন্ন ইজরায়েল নির্বাচনের মুখে দেশজুড়ে সরাসরি সম্প্রচারিত হওয়া এই ভাষণকে একপ্রকার নির্বাচনী জনসভা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- রাষ্ট্রসংঘ


