Iran-Israel | ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইজ়রায়েলের ড্রোন ফ্যাক্টরি!

Sunday, April 5 2026, 2:24 pm
Iran-Israel | ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইজ়রায়েলের ড্রোন ফ্যাক্টরি!
highlightKey Highlights

ফ্যাক্টরির কর্ণধার বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইরানের হামলায় ধূলিসাৎ হয়ে গিয়েছে ফ্যাক্টরিটি।


ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হলো ইজ়রায়েলের ড্রোন ফ্যাক্টরি। ফ্যাক্টরির কর্ণধার বিবৃতি দিয়ে জানিয়েছেন, ইরানের হামলায় ধূলিসাৎ হয়ে গিয়েছে ফ্যাক্টরিটি। সেই ভাবে আর কিছুই অবশিষ্ট নেই। তিনি আরও জানান, সুপরিকল্পিত ভাবেই এই ফ্যাক্টরির উপর হামলা হয়েছে। কিন্তু কী ভাবে এই ফ্যাক্টরির অবস্থান টের পেল ইরান, তা নিয়ে এখনও সংশয়ে রয়েছে ইজ়রায়েল। যদিও ইজ়রায়েল প্রশাসনিক ভাবে এ কথা এখনও স্বীকার করেনি। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ড্রোন তৈরির পাশাপাশি, যুদ্ধবিমানের চালকদের হেলমেট, বোমা তৈরির জন্য জরুরি সরঞ্জাম-সহ আরও নানা জিনিস তৈরি হত এই ফ্যাক্টরিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File