Israel-Iran Conflict | সামরিক মহড়া চলাকালীন দুর্ঘটনা, হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু তুরস্ক ও কাতারের পাঁচ সেনা-সহ ৭
Sunday, March 22 2026, 1:58 pm

Key Highlightsরবিবার কাতারে (Qatar) হেলিকপ্টার দুর্ঘটনায় (Helicopter Crash) সাত জনের মৃত্যু হলো। তার মধ্যে তুরস্ক এবং কাতারের সেনাবাহিনীর পাঁচ জওয়ানও রয়েছেন।
যুদ্ধের জেরে অশান্ত পশ্চিম এশিয়া। কাতারের গ্যাস ও তেলের পরিকাঠামোয় লাগাতার হামলা চালাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে রবিবার কাতারে হেলিকম্পিটার ভেঙে পড়ে মৃত্যু হলো সাত জনের মৃত্যু হলো। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সমুদ্রের উপরে রুটিন মহড়া চলাকালীন বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। অবতরণের আগেই সমুদ্রে ভেঙে পড়ে হেলিকপ্টার। হেলিকপ্টারে পাঁচ জন সেনা জওয়ান সহ মোট সাত জন ছিলেন। তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন পাইলটও। যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে কাতার সরকার।


