Israel Kills Hamas Commander | ইজরায়েলে ভয়ংকর হামলা চালিয়েছিল! ইহুদি সেনার অভিযানে খতম হামাস নেতা

Sunday, November 15 2026, 6:22 am
Israel Kills Hamas Commander | ইজরায়েলে ভয়ংকর হামলা চালিয়েছিল! ইহুদি সেনার অভিযানে খতম হামাস নেতা
highlightKey Highlights

জানা গিয়েছে, ৭ অক্টোবর হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। শনিবার ইহুদি সেনার অভিযানে তাঁর মৃত্যু হয়েছে।


২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ভয়ংকর হামলার নেপথ্যে ছিল হামাস কমান্ডার সামির আবু ইউনুস। রবিবার ইজরায়েল সেনার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে তারা জানিয়েছে, হামাসের সামরিক শাখার এক সিনিয়র কমান্ডারকে খতম করতে শনিবার গাজায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযান সফল হয়েছে। মৃত্যু হয়েছে হামাস জঙ্গির। সংগঠনটির আল-কাসাম ব্রিগেড এই মৃত্যুর সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছে শনিবার গাজায় কাপুরুষের মতো হামলা চালিয়েছে ইজরায়েল। তাতেই মৃত্যু হয়েছে যোদ্ধা ইউনুসের। বিগত ৩ বছরে হামাসের একের পর এক শীর্ষ নেতাকে খুঁজে বের করে খতম করছে তেল আভিভ। এই তালিকায় জুটলো আরও এক দুষ্কৃতী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File