WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Israel-Iran Attack | তেহরানের গার্লস স্কুলে মিসাইল হামলা ইজ়রায়েলের, মৃত্যু ৩৬ ছাত্রীর!
Saturday, February 28 2026, 3:12 pm

Key Highlightsশনিবার সাতসকালে পরপর তিনটি মিসাইল আছড়ে পড়ে তেহরানে। তার মধ্যে একটি পড়ে মিনাব শহরের গার্লস স্কুলে।
ইরানে মিসাইল হামলা আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ বাহিনীর। এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ তেহরানের জোমহুরি স্ক্যোয়ারের একটি আবাসনে প্রথম মিসাইল আছড়ে পড়ে। এরপর একে একে আবাদ স্ক্যোয়ার, পাস্তুর স্ট্রিট সংলগ্ন এলাকাতেও হামলা হয়। মিনাব শহরের গার্লস স্কুলে তৃতীয় মিসাইলটি আছড়ে পড়তেই গোটা স্কুলবাড়ি ভেঙে পড়ে বলে খবর। চোখের নিমেষে আগুনে ঝলসে যায় অনেক ছাত্রী। ধ্বংসস্তূপ সরিয়ে ৩৬ জন ছাত্রীর মৃত দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহত প্রায় শতাধিক।


