Israel-Iran War | মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বন্ধ আকাশসীমা, পরিষেবা বন্ধের ঘোষণা এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর
Saturday, February 28 2026, 5:48 pm

Key Highlightsইন্ডিগো জানিয়েছে, ইরান (Iran) এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আকাশসীমা বন্ধ থাকার কারণে পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। শনিবার সকালে ইরানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে আকাশসীমা। শনিতে মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, "বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে আমাদের পরিষেবা স্থগিত করা হয়েছে।" স্পাইসজেটের তরফেও একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘দুবাইতে আকাশসীমা বন্ধ থাকার কারণে, আমাদের কিছু পরিষেবা ব্যাহত হতে পারে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইরান
- বিমান
- বিমান পরিষেবা
- শক্তিশালী মিসাইল
- ইন্ডিগো
- এয়ার ইন্ডিয়া
- বিমান হামলা


