Diesel | ডিজেলে মেশানো হবে আইসোবিউটানল, E20-র পর কেন্দ্রের নতুন উদ্যোগ ঘোষণা করলেন গড়করি!

Key Highlightsডিজেলে আইসোবিউটানল (isobutanol) মেশানোর পরিকল্পনা করছে সরকার।
ক্লিন এনার্জির পথে হাঁটছে ভারত। ইতিমধ্যেই চালু হয়েছে ই২০ জ্বালানি। এবার ডিজেলে আইসোবিউটানল (isobutanol) মেশানোর পরিকল্পনা করছে সরকার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়েজ মন্ত্রী নিতিন গড়করি জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীলতা কমিয়ে গ্রিন এনার্জি-ক্লিন এনার্জির পথে এগোচ্ছে দেশ। আর সেই লক্ষ্যেই ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রিত ডিজেল আনার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্রের জ্বালানি পরিকল্পনা নিয়ে তিনি বলেন যে ডিজেলে সরাসরি ইথানল মেশানো যায় না। তাই বিকল্প হিসাবে ইথানল থেকে আইসোবিউটানল তৈরির প্রচেষ্টা চলছে। আইসোবিউটানলকে আগামী প্রজন্মের বায়ো-ফুয়েল বলে গণ্য করা হচ্ছে। এতে এনার্জি বা শক্তির ঘনত্ব বেশি। ইঞ্জিনে এই জ্বালানি বেশি ভালো পারফর্ম করে।বাকি বায়ো-ফুয়েলের তুলনায় এতে দূষণ কম হয়, ধোঁয়া কম উৎপন্ন হয়। কেন্দ্রীয় আধিকারিকদের মতে, ডিজেলে আইসোবিউটানল মিশ্রণ বা আইসোবিউটানল-কেই যদি জ্বালানি হিসাবে গ্রহণ করা হয়, তবে ভারতের ক্রুড তেল আমদানির উপরে নির্ভশীলতা অনেকটাই কমে যাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ডিজেল
- কেন্দ্রীয় সরকার


