ISL | কোন পথে চলবে ISL? প্রশ্নে ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ! কী জানালো ফেডারেশন?

Wednesday, July 8 2026, 4:40 pm
ISL | কোন পথে চলবে ISL? প্রশ্নে ডায়মন্ড হারবারের ভবিষ্যৎ! কী জানালো ফেডারেশন?
highlightKey Highlights

দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এআইএফএফ ও ক্লাবজোটের প্রতিনিধিরা। সেখানে আইএসএল নিয়ে একাধিক পরিকল্পনা জানায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।


এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আইএসএল নিয়ে একাধিক পরিকল্পনা জানালো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফেডারেশন জানিয়েছে, আগামী চার বছর ক্লাবজোটই আইএসএল চালাবে। ক্লাবপিছু ১.১ কোটি টাকা ব্যয় করবে। দু’টি ভাগে ৫৫ লক্ষ টাকা করে দেবে ক্লাবগুলো। আগামী ১৫ দিনের মধ্যে ক্লাবগুলোকে লিগে অংশগ্রহণ করার কথা চূড়ান্ত করতে হবে। এআইএফএফ-এর সাধারণ সম্পাদক এম. সত্যনারায়ণ জানিয়েছেন, তারা ডায়মন্ড হারবার টিমকে ধরেই এগোচ্ছেন। উল্লেখ্য, ৪ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File