Islampur Firing | প্রকাশ্য রাস্তায় প্রধান শিক্ষককে গুলি করে খুন! পলাতক আততায়ী, ইসলামপুরে চাঞ্চল্য

Saturday, August 8 2026, 6:55 am
Islampur Firing | প্রকাশ্য রাস্তায় প্রধান শিক্ষককে গুলি করে খুন! পলাতক আততায়ী, ইসলামপুরে চাঞ্চল্য
highlightKey Highlights

সাতসকালে ইসলামপুরে শুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক শিক্ষকের।


সাতসকালেই ইসলামপুরে ওপেন শুটআউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল প্রধান শিক্ষকের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ইসলামপুরের মাদারিপুর এলাকায়। নিহতের নাম নজরুল ইসলাম (৫৫)। তিনি রামগঞ্জের রাজাভিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সূত্রের খবর, এদিন রোজকার মতো স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন নজরুল ইসলাম। মাদারিপুর এলাকায় পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাই দ্রুত তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা ওই শিক্ষককে মৃত বলে ঘোষণা করে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File