East Bengal vs Mohun Bagan | পিছিয়েই যাচ্ছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ, কবে হবে ডার্বি? ঠিক করবে ক্লাব!
Monday, March 16 2026, 3:17 pm

Key Highlightsফেডারেশন সূত্রের দাবি, ‘নতুন করে ম্যাচের সূচি নির্ধারণ করবে আইএসএলের ক্লাব। ওরা সেই সূচি ফেডারেশনকে দিলে, সেটা ঘোষণা করা হবে।’
পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হতেই ISL এর কলকাতা ডার্বি নিয়ে সংশয় তৈরী হয়েছিল। কারণ আগের সূচি অনুযায়ী মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি-র বহু প্রতীক্ষিত ডার্বি হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু তার ঠিক একদিন পরেই অর্থাৎ ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ফলে অবশেষে পিছিয়ে যাচ্ছে ডার্বি। ফেডারেশন সূত্রের দাবি, ‘নতুন করে ম্যাচের সূচি নির্ধারণ করবে আইএসএলের ক্লাব। ওরা সেই সূচি ফেডারেশনকে দিলে, সেটা ঘোষণা করা হবে।’ অর্থাৎ ডার্বি যে পিছিয়ে যাচ্ছে, সেটা নির্ধারিত। তবে পরিবর্তে ডার্বি কবে হবে, সেটা এখন ঠিক হয়নি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- আইএসএল
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান
- কলকাতা ডার্বি


