ISL 2026 | ভ্যালেন্টাইনস ডে-র বিকেলে মুখোমুখি মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স! যুবভারতীতে শুরু প্রেমের ISL

Saturday, February 14 2026, 5:15 am
ISL 2026 | ভ্যালেন্টাইনস ডে-র বিকেলে মুখোমুখি মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স! যুবভারতীতে শুরু প্রেমের ISL
highlightKey Highlights

মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স-ফুটবলের এই মহাযুদ্ধ দিয়েই শুরু হচ্ছে এক সংক্ষিপ্ত কিন্তু ধারালো মরসুম।


১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে পাঁচ মাসের খরা কাটিয়ে মাঠে ফিরছে মোহনবাগান। ভ্যালেন্টাইনস ডের বিকেলে যুবভারতীতে ফুটবলের প্রেমে পড়ার সুযোগ করে দিচ্ছে আইএসএল। আজ বিকেল ৫.০০টায় যুবভারতীতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। মোহনবাগান কোচ লোবেরা রাখঢাক না করেই বললেন, “এই মুহূর্তটার জন্যই আমরা প্রহর গুনছিলাম। আমরা পেশাদার, আমাদের প্রস্তুতি সারা। এবার শুধু সমর্থকদের সামনে নিজেদের নিংড়ে দেওয়ার পালা।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File