ISL 2026 | দিলজিতের কনসার্টের জন্যে পিছিয়ে গেলো ইস্টবেঙ্গলের ম্যাচ! একনজরে নতুন সূচি

Friday, November 13 2026, 4:08 am
ISL 2026 | দিলজিতের কনসার্টের জন্যে পিছিয়ে গেলো ইস্টবেঙ্গলের ম্যাচ! একনজরে নতুন সূচি
highlightKey Highlights

সোশাল মিডিয়ায় আইএসএলের তরফ থেকে জানানো হয়েছে, সেই ম্যাচটি হবে ১২ জানুয়ারি। সময়ও বদলানো হয়েছে। কেন এই সিদ্ধান্ত?


৩০ অক্টোবর নিউ দিল্লির নেহরু স্টেডিয়াম থেকে ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু করেন গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। ১৯ ডিসেম্বর কলকাতার যুবভারতীতে অনুষ্ঠান। এদিকে আগামী ২১ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে ৭টায় নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ আয়োজনে যেন কোনও ত্রুটি না থাকে, তাই কনসার্টের দু’দিন পর ম্যাচ হবে না, জানিয়েছে ক্লাব কতৃপক্ষ। এদিন সোশাল মিডিয়ায় আইএসএলের তরফ থেকে জানানো হয়েছে, ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটি হবে ১২ জানুয়ারি বিকেল ৫টা থেকে। এছাড়া আইএসএলের অন্য তিনটি ম্যাচেরও সূচি বদলানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File