ISL 2026-27 | সপ্তাহ পেরোলেই শুরু ISL! কোথায় দেখবেন? জেনে নিন
Thursday, October 1 2026, 2:43 pm

Key Highlightsখেল নাও-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইউটিউবের পাশাপাশি ISL দেখানো হতে পারে সোনি স্পোর্টস নেওয়ার্কে।
১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ISL। মহালয়ার দিন থেকে শুরু হয়ে ISL শেষ হবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। আগেই বলা হয়েছিল ইউটিউবে দেখানো হতে পারে খেলা। ইউটিউবের পাশাপাশি ISL দেখানো হতে পারে সোনি স্পোর্টস নেওয়ার্কে। সূত্রের খবর, সোনিকে রাইটস দিতে রাজি হয়েছে সব পক্ষ, যদিও চূড়ান্ত পেপারওয়ার্ক এখনও বাকি আছে। এ বারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৩টা দল। তারা হলো, ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওডিশা এফসি, পাঞ্জাব এফসি, ইন্টার কাশী, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স ও স্পোর্টস ক্লাব দিল্লি।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- আইএসএল
- ইউটিউব
- স্পোর্টস হাব
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান


