ISKCON | কলকাতার স্কুলে মিড ডে মিল দেওয়ার জন্য সহযোগিতা করবে ইসকন! বড় ঘোষণা বাজেটে!

Monday, June 22 2026, 4:25 pm
ISKCON | কলকাতার স্কুলে মিড ডে মিল দেওয়ার জন্য সহযোগিতা করবে ইসকন! বড় ঘোষণা বাজেটে!
highlightKey Highlights

সোমবার রাজ্য বাজেট পেশ করার সময় কলকাতার স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।


সোমবার রাজ্য বাজেট পেশ করার সময় কলকাতার স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, কলকাতা পুরনিগম এলাকার স্কুলে পড়ুয়াদের আরও পুষ্টিকর খাবার (মিড ডে মিল) সরবরাহ করার জন্য ইসকনের সহযোগিতা নেওয়া হবে। সেইসঙ্গে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, প্রাথমিক স্কুলে মিড ডে মিলের জন্য মাথাপিছু ১০ টাকা দেওয়া হবে। অর্থাৎ দৈনিক বরাদ্দ ১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামিদিনে প্রাথমিক স্কুলের পাশাপাশি উচ্চ প্রাথমিক স্কুলেও (অষ্টম শ্রেণি পর্যন্ত) যাতে বরাদ্দ বাড়ানো হয়, সেই আর্জি জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File