Mid Day Meal | মিড-ডে মিল দিচ্ছে ইসকন, সরকারি স্কুলের রাঁধুনি ও কর্মীদের ভবিষ্যৎ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Saturday, August 1 2026, 5:40 pm
Mid Day Meal | মিড-ডে মিল দিচ্ছে ইসকন, সরকারি স্কুলের রাঁধুনি ও কর্মীদের ভবিষ্যৎ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী এদিন জানালেন, “কোনও রাঁধুনি বা সহায়ক কর্মীর চাকরি যাবে না। তাঁদের রান্না ও বিতরণ ব্যবস্থায় যুক্ত করা হবে।”


রাজ্যের সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিল কর্মসূচিতে বড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের খাবার দেবে ইসকন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রথম পর্যায়ে কলকাতা পুর এলাকার ৫০০টি স্কুলের ৪৪ হাজার পড়ুয়া এই প্রকল্পের আওতায় এসেছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আধুনিক মেগা কিচেনে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত করা হচ্ছে এবং নির্দিষ্ট সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বিদ্যালয়গুলিতে পৌঁছে দেওয়া হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য শুধু মিড-ডে মিল বিতরণ নয়, বরং স্কুলছুটের হার কমানো, ছাত্রছাত্রীদের পুষ্টির মান উন্নত করা এবং সরকারি বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো।” মুখ্যমন্ত্রী এদিন জানালেন, সরকারি বরাদ্দের পাশাপাশি দাতা সংস্থা ও CSR সহায়তা নেওয়া হবে। তিনি বলেন, “কোনও রাঁধুনি বা সহায়ক কর্মীর চাকরি যাবে না। তাঁদের রান্না ও বিতরণ ব্যবস্থায় যুক্ত করা হবে।” পাশাপাশি তাঁদের মাসিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার সিদ্ধান্তও কার্যকর হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File