WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
কমেডি-ড্রামার মোড়কে থ্রিলার, ইন্দ্রনীল-ইশার নতুন ছবির গানের দায়িত্বে ‘চন্দ্রবিন্দু’
Monday, February 8 2021, 6:01 pm

Key Highlightsকমেডি-ড্রামার মোড়কে থ্রিলার। প্রধান চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা ও বাসবদত্তা চট্টোপাধ্যায়। নতুন ছবির নাম 'তরুলতার ভূত'। নিজের গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজে নামছেন নবাগত পরিচালক। সূত্রের খবর, ছবির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। মূলত বর্ধমানের বিভিন্ন গ্রামগুলকে শ্যুটিংয়ের জন্য ভাবা হয়েছে। তার সঙ্গে কলকাতার দু’একটি জায়গাও থাকবে বলে শোনা যাচ্ছে। প্রধান চরিত্র ছাড়াও অন্য চরিত্রে অভিনয় করবেন সুমিত সমাদ্দার, উদয়নারায়ণ পাল, রাহুলদেব বসু, দীপান্বিতা হাজারি, বিশ্বজিৎ চক্রবর্তী, দীপান্বিতা সরকার, সোমরূপ দাস এবং প্রসুন। গল্পটি একটি গোটা দিনের। এক ভোর থেকে শুরু হয়ে শেষ হবে পরের ভোরে।
- Related topics -
- বিনোদন
- ঈশা সাহা
- ইন্দ্রনীল সেনগুপ্ত
- টলিউড


