ISF Symbol | আইএসএফ-এর 'খাম' হাতছাড়া, প্রতীক নিয়ে কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

Wednesday, September 23 2026, 2:08 pm
ISF Symbol | আইএসএফ-এর 'খাম' হাতছাড়া, প্রতীক নিয়ে কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
highlightKey Highlights

দলীয় নির্বাচনী প্রতীক হাতছাড়া হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ)। প্রতীক ফিরে পাওয়ার জন্য কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে আইএসএফ।


ঋতব্রত তৃণমূলকে খাম প্রতীক দেওয়ার পরই বিতর্ক। সূত্রের খবর, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) তাদের নির্বাচনী প্রতীক 'খাম' হাতছাড়া হওয়ার পর কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে। আইএসএফ-এর অভিযোগ, একই প্রতীক দুটি রাজনৈতিক দলকে দিয়েছে নির্বাচন কমিশন। আজ, বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে ওই মামলার শুনানি হয়। বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের আইনজীবীর কাছে প্রশ্ন তোলেন, কীভাবে একই প্রতীক নিয়ে দুটি দল নির্বাচন করবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। আগামী কাল, বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File