ISC Result 2026 | ISC-তে দেশে প্রথম বাংলার মেয়ে, অবসরে কবিতা-গল্প লেখেন চারশোয় ৪০০ অনুষ্কা!

Thursday, April 30 2026, 2:06 pm
ISC Result 2026 | ISC-তে দেশে প্রথম বাংলার মেয়ে, অবসরে কবিতা-গল্প লেখেন চারশোয় ৪০০ অনুষ্কা!
highlightKey Highlights

পাশের হার এবং দারুণ ফলাফলের নিরিখে মেয়েরা এগিয়ে। চারশোয় চারশো পেয়ে আইএসসি টপার (Topper in ISC Exam 2026) হয়েছে বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ।


আজ বৃহস্পতিবার ২০২৬ সালের আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। পাশের হার এবং ফলাফলের নিরিখে মেয়েরা এগিয়ে। মেধাতালিকার শীর্ষে উঠে এসেছে বারাকপুরের মেয়ে, পানিহাটি সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা ঘোষ। এই সাফল্যের ক্রেডিট পরিশ্রমকেই দিচ্ছেন অনুষ্কা। কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই- জানিয়েছে অষ্টাদশী বঙ্গকন্যা। অবসরে কবিতা-গল্প লিখতে ভালোবাসে সে। নিজের ফোলা খুশি অনুষ্কা নির্দ্বিধায় বলছে, ‘‘কাল (বুধবার) রাতে যখন শুনলাম যে আজ রেজাল্ট বেরবে, খুব চিন্তা হচ্ছিল।..কিন্তু আজ রেজাল্ট দেখে আমি তো আনন্দে চিৎকার করে উঠেছি!”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File